রক্তদান সংগঠন রেজিস্ট্রেশন
বাংলাদেশের বিভিন্ন রক্তদান সংগঠন একত্রে এনে রক্তের প্রয়োজনীয় মুহূর্তে মানুষকে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আপনার রক্তদান সংগঠনকে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করতে নিচের ফর্মটি পূরণ করুন। যাচাই করে আমরা আপনার সংগঠনটি ওয়েবসাইটে প্রকাশ করব।
কেন রেজিস্ট্রেশন করবেন?
- মানুষ দ্রুত আপনার সংগঠনকে খুঁজে পাবে
- দায়িত্বশীল সদস্যদের তথ্য এক জায়গায় প্রদর্শিত হবে
- Verified ব্যাজ পাওয়ার সুযোগ
- রক্তগ্রহীতারা সহজেই যোগাযোগ করতে পারবে
- সম্পূর্ণ ফ্রি (কোনো চার্জ নেই)
কিভাবে রেজিস্ট্রেশন করবেন:
আপনি সরাসরি আমাদের অনলাইন ফর্ম পূরণ করতে পারেন অথবা গুগল ফর্মেও সংগঠনের বিস্তারিত ও সদস্য তালিকা দিতে পারেন:
- সংগঠনের মূল তথ্য (নাম, জেলা, যোগাযোগের হটলাইন) পূরণ করুন।
- দায়িত্বশীল সদস্যদের তথ্য প্রদান করুন।
- আমাদের টিম যাচাই করে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সাইটে প্রকাশ করবে।
সংগঠনের তথ্য ফরম (অনলাইন রেজিস্ট্রেশন)
আপনার সাধারণ জিজ্ঞাসাগুলোর উত্তর
১. সঠিক ও সম্পূর্ণ তথ্য জমা দিন: রেজিস্ট্রেশন ফর্মে সংগঠনের নির্ভুল তথ্য, দায়িত্বশীল সদস্যদের তথ্য ও যোগাযোগ নম্বর সঠিকভাবে দিতে হবে। এই তথ্যগুলো আমাদের প্রাথমিক যাচাই (Primary Verification)–এর জন্য প্রয়োজন।
২. অনুমতি ইমেইল পাঠাতে হবে: প্রাথমিক যাচাই সফল হলে আমরা আপনাদের সংগঠনের অফিসিয়াল ইমেইল থেকে আমাদের কাছে একটি “সংগঠনের তথ্য এবং সদ্যদের তালিকা প্রকাশের অনুমতি” ইমেইল পাঠানোর অনুরোধ করি। ইমেইলটা এমন হবে আপনি যে আমাদের পারমিশন দিয়েছেন সেটার একটা প্রমাণ শুধু। প্রাথমিক যাচাই হয়ে গেলে এই ব্যাপারে আমরা বিস্তারিত লিখে আপনার ইমেইলে পাঠাবো।